কঙ্গোয় ইবোলায় ১১৫ মৃত্যু, আক্রান্ত প্রায় ৬০০

কঙ্গোয় ইবোলায় ১১৫ মৃত্যু, আক্রান্ত প্রায় ৬০০

ফন্ট সাইজ:

আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫। আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০। এতে দেশটিতে নিরাপত্তা নিয়ে সংশয় বাড়ছে। ১৫ মে ইবোলার বুন্ডিবুগিও স্ট্রেইন ছড়িয়ে পড়ে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়। স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ জানায়, শনাক্ত করার কয়েক সপ্তাহ আগে থেকেই এটি ছড়িছে। এতে ইবোলা নিয়ন্ত্রণে হিমশিাম খেতে হচ্ছে দেশটিকে। দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহে জর্জরিত তিনটি প্রদেশ ইটুরি, উত্তর কিভু এবং দক্ষিণ কিভুতে বিশ্বের অন্যতম বড় ইবোলা আক্রমণের প্রাদুর্ভাব ঘটেছে।

এই তিনটি প্রদেশে প্রায় ১২০ টি বিদ্রোহী গোষ্ঠী আছে। তারা স্বাস্থ্য কর্মকর্তাদের কাজকে কঠিন করে তুলছে। বিভিন্ন সময় হামলা চালানো, অপহরণের ঘটনাও ঘটেছে। এতে বিপাকে রয়েছে কঙ্গোর সরকার। এক্সে দেয়া এক পোস্টে সরকার জানিয়েছে, ইবোলায় আক্রান্তের সংখ্যা ৫৯৮ এবং এতে মারা গিয়েছেন ১১৫ জন। পোস্টে আরো জানানো হয় ২২ জন রোগী ইবোলা থেকে সুস্থ হয়েছেন। নতুন করে কোন সংক্রমণ ছড়ায়নি হেলথ জোনে। তারা লক্ষণ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে। তবে আস্থার সংকটে পরিস্থিতি আরো জটিল রূপ ধারণ করেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন