আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন উপলক্ষে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন আগ্রহী প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলা চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের অন্যতম পরিচিত মুখ সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান। প্রথমে চিত্র নায়ক বাপ্পারাজ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করবেন বলে চাউর হয়। তবে গত ৩ জুন প্যানেলের সম্পাদক প্রার্থী মুক্তি জনান পারিবারিক কারণে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন বাপ্পারাজ । এদিকে শনিবার বিকেলে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে আরমানের নাম ঘোষণা করা হয়। এসময় আরমান বলেন, সিনিয়র-জুনিয়র শিল্পীদের আগ্রহে এবার সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে যতবার নির্বাচনে অংশ নিয়েছি শিল্পীরা আমাকে নিরাশ করেননি। এবারও আশা করব তারা আমাকে কাজের সুযোগ করে দিবেন। শিল্পী সমিতি নিয়ে আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। আমি আর মুক্তি নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে তা বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা করব। সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তি বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে বাপ্পা ভাই নির্বাচনে অংশ নিতে পারছেন না। যে কারণে সাধারণ সদস্যদের আগ্রহে আরমান মামা সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। গুণী শিল্পীদের নিয়ে আমরা সুন্দর একটি প্যানেল চূড়ান্ত করেছি। আমরা নির্বাচিত হলে শিল্পীদের জন্য কাজ করব। উল্লেখ্য, আরমান একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। শিল্পী সমিতির কমিটিতে একাধিকবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আরমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
শিল্পী সমিতির নির্বাচনে বাপ্পারাজের পরিবর্তে সভাপতি প্রার্থী আরমান
স্টাফ রিপোর্টার
বিনোদন
২ ঘন্টা আগে
৭ জুন (রবিবার), ২০২৬, ১১ঃ৫২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
