আকিজ ভেঞ্চার গ্রুপের কর্পোরেট কালচার এর ধারাবাহিকতায় চলতি বছরেও গ্রীষ্মকালীন মৌসুম্মি ফলের স্বাদ কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের মাঝে উপভোগ করার প্রত্যয় হিসাবে “আকিজ ভেঞ্চার ফ্রুটস ডে ২০২৬” আয়োজন করা হয়।
গত ৩ জুন ২০২৬, বুধবার, আকিজ হাউজসহ একযোগে সকল কর্পোরেট অফিসে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে প্রায় ১৩০০ জনের অধিক কর্পোরেট কর্মকর্তা -কর্মচারীর মধ্যে আম ও লিচুর সমন্বয়ে ফলের প্যাকেট বিতরণ করা হয়। তাছাড়াও প্রায় ২০০০ এর অধিক কর্মকর্তা-কর্মচারীকে দিনব্যাপী আম-লিচু প্রদান করা হয়। অত্র ফ্রুটস ডে ঊৎসবটি আকিজ ভেঞ্চার গ্রুপের কর্পোরেট এডমিন ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়, যেখানে অত্র গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব শেখ শামীম উদ্দিন মহোদয় ও সিইও জনাব জহুরুল আলমরুম্মন মহোদয়ের উপস্থিতি প্রোগ্রামটিকে আরো প্রাণবন্ত করে তোলে। তাছাড়াওআকিজ হাউজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আকিজ গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আকিজ ভেঞ্চার গ্রুপের হেড অফ এডমিন জনাব মনির আহমেদের সার্বিক তত্তাবধানে অত্যন্ত স্বার্থক ও প্রানবন্তভাবেউৎসবমুখরপরিবেশে সারাদিনব্যাপী ফল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এটি আকিজ ভেঞ্চার গ্রুপের একটি নিয়মিত বার্ষিক আয়োজন হিসেবে প্রতি বছরই কর্মীদের সুস্থ বিনোদন, আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে উদযাপন করা হয়ে থাকে। (বিজ্ঞপ্তি)
