সহ-অভিনেতা কাছে হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়া

সহ-অভিনেতা কাছে হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়া

ফন্ট সাইজ:

ভারতের মারাঠি ও হিন্দি সিনেমার পারিচিত মুখ অভিনেত্রী প্রিয়া বাপট। ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে সহ-অভিনেতার মাধ্যমে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই ঘটনা প্রকাশ করেছেন। প্রিয়া জানান, একটি সিনেমার গানের দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ‘কাট’ বলার পরও তার সহ-অভিনেতা অনবরত তাকে চুমু খেতে থাকেন। ইন্ডাস্ট্রিতে তখন একেবারে নতুন হওয়ায় তাৎক্ষণিকভাবে এর কড়া প্রতিবাদ করতে পারেননি বলে জানান তিনি।

আরও পড়ুন:
আপ্লুত শবনম

অভিনেত্রী জানান, ওই সিনেমার চিত্রনাট্য পড়ার সময়ই একটি চুম্বনের দৃশ্য নিয়ে তার আপত্তি ছিল। কিন্তু পরিচালকের জোরাজুরিতে পেশাদারত্বের খাতিরে তিনি দৃশ্যটি করতে রাজি হন। তবে বিপত্তি ঘটে গানের দৃশ্য ধারণের সময়। যখন পূর্বপরিকল্পিত দৃশ্য ছাড়াই ওই অভিনেতা আচমকা শারীরিক ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন। শুধু শুটিং সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিং চলাকালীন হোটেলেও ওই অভিনেতা ফোন ও মেসেজের মাধ্যমে প্রিয়াকে নানা কুপ্রস্তাব দিয়ে হেনস্তা করার চেষ্টা করেন। বিষয়টি এক পর্যায়ে তাকে মানসিক চাপে ফেলে। পরবর্তীতে বিষয়টি তার স্বামীকে জানান।

পরে নায়িকার স্বামী সরাসরি শুটিং সেটে গিয়ে অবস্থান করেন এবং সেই সহ-অভিনেতার আচরণ সংশোধন করতে বাধ্য করান। বর্তমানে অভিনেত্রী তার নতুন মনস্তাত্ত্বিক সিনেমা ‘ডালিম: দ্য মিথ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন