বরুড়া প্রেস ক্লাবের সভাপতি জনি, সম্পাদক ইলিয়াছ

ফন্ট সাইজ:

কুমিল্লার বরুড়া প্রেস ক্লাবের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বরুড়া ডক্টরস কমিউনিটি হসপিটালের তৃতীয় তলায় ডা. আনিস উল হাসান হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক মো. কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের বরুড়া প্রতিনিধি মো. ইলিয়াছ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদ পত্রিকার বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেনÑ সহ-সভাপতি আজকালের খবরের মো. আবদুস সালাম, অর্থ সম্পাদক মানবকণ্ঠের এমডি আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ভোরের ডাকের ওমর ফারুক, প্রচার সম্পাদক আমার শহরের মো. শরীফ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কুমিল্লার জমিন মো. বিল্লাল হোসেন এবং নির্বাহী সদস্য বরুড়া কণ্ঠের তাছলিমা আক্তার। এদিকে সভাপতি ও প্রচার সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটি হয়।

এর মধ্যে সভাপতি পদে কামরুজ্জামান জনি ১১ ভোট, অপর প্রতিদ্বন্দ্বী ইনকিলাবের প্রতিনিধি মো. আবুল হাসেম পেয়েছেন ৪ ভোট। প্রচার সম্পাদক পদে আমার শহরের প্রতিনিধি মো. শরীফ উদ্দিন পেয়েছেন ১০ ভোট, অপর প্রতিদ্বন্দ্বী খোশবাস বার্তার মো. ইউনূস পেয়েছেন ৫ ভোট।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন