লন্ডন থেকে রুমেলের লাশ দেশে আসছে আজ

লন্ডন থেকে রুমেলের লাশ দেশে আসছে আজ

ফন্ট সাইজ:

দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মাহফুজুর রহমান চৌধুরী রুমেল। গত মঙ্গলবার মধ্যরাতে লন্ডনের লেস্টার সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তার এ অকাল মৃত্যুতে দেশ-বিদেশের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অনেকেই গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

রুমেলের মরদেহ আজ সকালে দেশে এসে পৌঁছাবে। বিকালে মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার বড় বোন জুলিয়া চৌধুরী রুমা জানান, তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ম্যানচেস্টার থেকে লাশবাহী বাংলাদেশ বিমান উড্ডয়ন হবে। আশা করি, আজ সকালের মধ্যেই ওই বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সেখান থেকে এম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে নিয়ে আসা হবে। ওইদিনই বিকাল ৩টায় কায়স্থগ্রাম স্কুল সংলগ্ন জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মাহফুজুর রহমান রুমেল দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ভাতিজা ও বিশিষ্ট সমাজসেবক মুহিবুর রহমান চৌধুরীর বড় ছেলে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন