জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের ব্যতিক্রম নেতা। বাংলাদেশের স্বাধীনতার পরে অনেক সরকার এসেছে অনেক সরকার গেছে একমাত্র তারেক রহমানের সরকার এই তিন মাসে বাংলাদেশের মানুষের অনেক পরিবর্তন করে দিয়েছেন। মন্দিরের পুরোহিতদের জন্য বেতন- ভাতার ব্যবস্থা করেছেন।
তিনি শুক্রবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোল কালী মন্দিরে তিনদিনব্যাপী হরিবাসরের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
