নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের প্রাক্তন সদস্য, নিউ ইয়র্ক বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সিলেটের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। চা-চক্রে বক্তারা সাংবাদিকতা, গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
তারা জাতীয় পর্যায়ে কূটনৈতিক রিপোর্টার হিসেবে সাংবাদিক আবু তাহেরের দীর্ঘদিনের সাংবাদিকতা ও প্রবাসে বাংলা গণমাধ্যমকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তপাদার, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিলেট প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, নিউনেশনের সিলেট ব্যুরো চিফ শফিক আহমদ শফি, একাত্তর টিভি’র সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিঠু, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার লোকমান আহমদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ফখর উদ্দিন, অ্যাডিশনাল পিপি এডভোকেট জালাল উদ্দিন, আবু তৈয়ব, আবু সাঈদ ও জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদ।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আমেরিকায় বাংলা কমিউনিটির পক্ষে টাইম টিভি’র তৎপরতার ভূয়সী প্রশংসা করে এর অব্যাহত অগ্রযাত্রা কামনা করেন। আমন্ত্রিত অতিথি আবু তাহের তাকে নিয়ে জেলা পরিষদ প্রশাসকের আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সাংবাদিক সুধীজনের আয়োজনে শরিক হওয়ার জন্য ধন্যবাদ জানান।
