বান্দরবানে শর্ট সার্কিটের আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই

ফন্ট সাইজ:

বান্দরবান পৌর শহরের বালাঘাটা মার্কাস গলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৯টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তপন মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের কোনো মালামাল উদ্ধার করতে পারেনি। বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেইন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন