নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

ফন্ট সাইজ:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে ১১ বিজিবি। শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীন জারুলিয়াছড়ি বিওপি’র বিশেষ টহলদল সীমান্তবর্তী পোয়াবন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দু’টি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে ব্যাগ দু’টি তল্লাশি করে ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী অভিযানে বিজিবি’র কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন