যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে দেশের চরম ক্রান্তিলগ্নে ও ঘোর অমানিশায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) জীবনের ঝুঁকি নিয়ে দেশের হাল ধরেছিলেন। তার সেই ঐতিহাসিক ভূমিকার আলোকবর্তিকাই আজ বর্তমান যুবসমাজের মুক্তির প্রধান পথপ্রদর্শক। তৎকালীন সংকটময় মুহূর্তে তার দেশপ্রেম, সাহস ও দূরদর্শিতাকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগীয় যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহীদ জিয়ার জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখ্ত চৌধুরী তারেক, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামনুর রশীদ কয়েস, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জাল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বখ্ত চৌধুরী সোয়েব, সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রজব।
