সদরপুরে নদ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুরের ভুবনেশ্বর নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কৃষ্ণপুর গ্রামের শ্মশানঘাট সংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে কৃষ্ণপুর চিতাখোলা শ্মশানের পেছনে ভুবনেশ্বর নদে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সদরপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ্‌? জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৬-৭ দিন আগে মরদেহটি নদে ফেলা হয়েছে বা ভেসে এসেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন