মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালীর আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কালাম (৩০)।

পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে ধাক্কা দেয়। এতে দু’টি বাসের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকায় নেয়ার পর মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ পরিচালনা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন