ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে সিয়াম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম লামকাইন গ্রামের হাজী বাড়ির রুকুন উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সিয়াম বাড়ির পাশের ফসলি জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাত সরাসরি তার ওপর পড়লে তিনি গুরুতরভাবে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গফরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ জুন (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
