বাংলাদেশের প্রতিনিধি প্রেরণ নিয়ে যা জানালো আইসিসি

ফন্ট সাইজ:

আগামী ৭ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। তবে এডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি এবং এরপরই আইসিসি’র প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার এ বিষয় নিয়ে মুখ খুললো আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আইসিসি প্রতিনিধিদল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। প্রতিনিধিদলে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ.এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানিও (জিম্বাবুয়ে ক্রিকেট)। ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধিদলটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছে।’ আইসিসি আরও জানায়, ‘আইসিসি স্পষ্ট করতে চায় যে, প্রতিনিধিদলটি তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। তবে এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। ফলে প্রতিনিধিদলের এই সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন, বিশ্লেষণ বা দাবি অনুমাননির্ভর বলে বিবেচিত হবে এবং সেগুলো আইসিসি’র আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।’


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন