আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর মো. নজরুল ইসলাম (৫৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নজরুল উপজেলার ছোটদাপ (কলেজ মোড়) এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানান, নজরুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই নিখোঁজ থাকতেন এবং পরবর্তীতে আবার বাড়ি ফিরে আসতেন। তবে গত ১লা জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার সকালে ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার মরিচ ক্ষেতে লাশ দেখে আটোয়ারী থানায় খবর দেন।

পরে আটোয়ারী থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। তবে লাশের বিরুদ্ধে কারও অভিযোগ না থাকায় আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন