নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদলকর্মীদের হামলা, ক্ষোভ

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদলকর্মীদের হামলা, ক্ষোভ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জ জেলা পরিষদের ভেতর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার উপর হামলা করেছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সমর্থক যুবদলের কর্মীরা। তাকে এলোপাতাড়িভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়া জানান, আমরা অনুষ্ঠানে একসঙ্গে ছিলাম। হঠাৎ যুবদল নেতা মশিউর রহমান রনি আমাকে প্রশ্ন করে ভাই আপনি গত ১৭ বছর কোথায় ছিলেন? এক কথায় দুই কথায় রনির সঙ্গে আমার তর্ক-বিতর্ক শুরু হয়। পরে মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাই আমাদের দুইজনকে শান্ত করে ঘটনাস্থলে মিলিয়ে দেয়। সেখানেই আমাদের ঝামেলা শেষ। কিন্তু আমি বের হয়ে জেলা পরিষদের সামনে জোহরের নামাজ পড়ার জন্য জায়গা খুঁজতে থাকি।

এ সময় হঠাৎ করেই রনির লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির মোবাইলে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। ফতুল্লা থানার ওসি মাহাবুব আলম জানান, হামলার ঘটনা আমরা শুনেছি। তবে এই বিষয়ে কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। এদিকে জেলা বিএনপি নেতা উকিল উদ্দিন ভূঁইয়ার উপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। চরম ক্ষোভ প্রকাশ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন