সিলেটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কর্মসূচি

ফন্ট সাইজ:

ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে সিলেট নগরীতে পৃথক স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর ইসলামী ব্যাংকের তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড় ও আম্বরখানা শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সিলেট।

এ ছাড়াও সিলেট নগরীর সকল শাখা-উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন। এর পাশাপাশি গ্রাহক ফোরামের অনুরোধের প্রেক্ষিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন শাখায় ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের ১ ঘণ্টা কলম বিরতি পালনের অনুরোধ জানানো হয়। গ্রাহকদের অনুরোধের প্রেক্ষিতে বিভিন্ন শাখার কর্মকর্তাগণ কলম বিরতি পালন করেন। নগরীর তালতলায় ইসলামী ব্যাংক অফিসের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের প্রধান সমন্বয়ক ফাতির আহমদ।

জিন্দাবাজারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেনÑ গ্রাহক আলীমুল এহছান চৌধুরী। লালদিঘীরপাড়ের কর্মসূচিতে সভাপতিত্ব করেন- সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট ইয়াসীন খান ও আম্বরখানায় সভাপতিত্ব করেন কবির আহমদ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন