কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ের খাতায় নাম লেখান সুমনা ইয়াসমিন সায়মা। অভিনয়ে অল্প সময়ে খ্যাতি পেয়েছেন তিনি। পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেও আলোচনায় আসেন।
তবে বিয়ের পর এবার অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন সায়মা। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় সায়মা জানান, তিনি মিডিয়ায় কাজ করছেন না। মিডিয়া সম্পর্কিত কোনো কাজের বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছেন তিনি। এর আগে গত বছরের ১২ই ডিসেম্বর বিয়ে সেরেছেন সায়মা। বরের নাম রাসেল খান, তিনি লন্ডনপ্রবাসী। ‘হরবোলা’, ‘সাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সায়মা। এর আগে ২০২৫ সালে সায়মা এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিও চিত্রে কাজের প্রস্তাব পাই। এই বছরই কাজটি এসেছে।
এদিকে, গত বছর ফেব্রুয়ারিতে ‘পাঁজর-৩’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। বছরখানেক অভিনয়ে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন মোশাররফ করিমের মতো অভিনেতার সঙ্গেও। তবে এবার অভিনয় ছাড়ার ঘোষণা
দিলেন তিনি।
