ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছবি ‘রকস্টার’ পাইরেসির শিকার হয়েছে। আজমন রুশো পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে না পারলেও সপ্তাহ জুড়ে চর্চায় ছিল। তবে মুক্তির এক সপ্তাহ পার হতে না হতেই ট্যালিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে পাইরেসির শিকার হয়েছে। পাইরেসির ঘটনা নিয়ে সিনেমা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো করেননি।
পাইরেসির শিকার ‘রকস্টার’
স্টাফ রিপোর্টার
৫ জুন (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
