নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল উদ্বোধন

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল উদ্বোধন

ফন্ট সাইজ:

নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নির্মিত স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউরনগর এলাকায় নির্মিত ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, এডিসি সারুয়ার আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ওসি মজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আ: মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন, ব্যাংকার আশরাফুল ইসলাম চঞ্চল, সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল সাবেক আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদ, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, ২০১৬ সালে জেলা প্রশাসনের উদ্যোগে ম্যুরালটি নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাসড়কের ডান পাশে সড়ক ও জনপদ (সওজ) এর ভূমিতে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর স্থাপনাটি অপসারণ করা হয়। এরপর এটির ক্ষতিপূরণের অর্থ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এক্সাভেটর দিয়ে ম্যুরালটি অপসারণের একটি ভিডিও তখন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশেই আরও বড় পরিসরে ‘বাংলার ঈগল’ নামে নতুন ম্যুরালটি নির্মাণ করা হয়। ভাস্কর্যটির ব্যাপারে শিল্পী অলি মাহমুদ জানায়, বাংলার ঈগলে ত্রিমুখী কালো ফ্রেমের ফলকের একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, আরেকটিতে জীবনবৃত্তান্ত।

অন্যটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে। মাঝে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযোদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। উপরের ঝুলন্ত কলামে বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের প্রবেশ নির্দেশক ও অন্যটিতে ভাস্কর্যটির নাম বাংলার ঈগল প্রতিস্থাপন করা হয়েছে। সর্ব উপরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনতাই করা টি-৩৩ যুদ্ধ বিমানের হুবহু মডেল তুলে ধরা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন