লালমোহনে গুণী শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

‘একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাবো, বন্ধুর হলেও সে পথেই পা বাড়াবো’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় গুণী শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সাফল্যের ১৯ বছর উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে রয়েছেনÑ ৩ জন গুণী শিক্ষক, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৪ জন, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬ জন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ২৬ জন শিক্ষার্থী।

এ ছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এর আগে, লালমোহনের শিক্ষার বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় ব্যবস্থা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি মো. সম্রাট বিজয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরাফাত ইসলামের সঞ্চালনায় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জাসাসের সভাপতি মো. আজাদুর রহমান ও যুবদল নেতা মো. নিজাম উদ্দিনসহ স্টুডেন্টস্ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন