নেত্রকোণার বারহাট্টায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বারহাট্টা হাফিজিয়া দারুল উলূম মুহিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন একটি পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে দুপুরে বারহাট্টা থানা পুলিশ উদ্ধার করে। ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন জানান, এক মহিলা মাদ্রাসার পুকুরে একটি নবজাতক ছেলে শিশুর লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নবজাতকটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে।
পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার
নেত্রকোণা সংবাদদাতা
২ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
