শ্রদ্ধা-ভালোবাসায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

শ্রদ্ধা-ভালোবাসায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে শনিবার। এ উপলক্ষে রাজধানী ঢাকা থেকে শুরু করে সকল বিভাগীয় শহর, জেলা-উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বিস্তারিত কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ। বিস্তারিত পাঠিয়েছে মানবজমিন প্রতিনিধিরা-

নওগাঁ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নওগাঁ শহরের কেডির মোড়স্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম মিঠু, মো. শফিউল আজম ভিপি রানা এবং মো. খায়রুল আলম গোল্ডেন। সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, এবং সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন।

পটুয়াখালী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল আমীন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বার-এর সাবেক সভাপতি এড. ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৌফিক আলী খান কবির, জেলা বার-এর সাবেক সভাপতি এড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা বার-এর সাবেক সাধারণ সম্পাদক এড. শরীফ মো. সালাউদ্দিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমী, জেলা বার-এর সভাপতি এড. মজিবুর রহমান দুলাল, জেলা বার-এর সাধারণ সম্পাদক এড. আরিফুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবু সাঈদ।

লক্ষ্মীপুর: পানিসম্পদমন্ত্রী ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি তুলে ধরে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার পথ অনুসরণ করে চলছেন। সে অনুযায়ী দেশের জন্য, মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে।

সিকৃবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিকৃবি’র সিন্ডিকেট সদস্য মোসা. তাহসিনা রুশদীর লুনা এমপি। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. রুহুল আমিন। সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তার অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

লালপুর (নাটোর) প্রতিনিধি: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া (ঝাপড়া বটতলা) গ্রামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)- এর নাটোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ড্যাবের মুখপাত্র ডা. তৈমুর রহমান জানান, গ্রামীণ এলাকার গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তিন লক্ষাধিক টাকার প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় বলে জানান তিনি। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান। তিনি সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ড্যাবের এ উদ্যোগের প্রশংসা করেন এবং দায়িত্ব পালনকারী চিকিৎসকদের ধন্যবাদ জানান।

কয়রা (খুলনা): কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কপোতাক্ষ কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র সদস্য এম হাসান, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মো. শরিফুল আলম, এডভোকেট মনজুরুল আলম নান্নু, মাওলানা গোলাম মোস্তফা, এসএম আব্দুর রহিম, অধ্যাপক আবুল কালাম আজাদ, শেখ মাসুদুর রহমান, এড. আনিছুর রহমান, নাজমুল হুদা, আব্দুস সামাদ সরদার, ফায়জুল করিম খোকন, আব্দুল গাফ্‌ফার গাজী, মোস্তাফিজুর রহমান, মনজুর মোর্শেদ, আবুল বাসার ডাবলু, এফএম মহরম হোসেন, কামরুল ইসলাম খান, কৃষকদল নেতা গোলাম রসুল, যুবদল নেতা, মোহতাসিম বিল্লাহ, এসানুর রহমান, আসাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মোস্তাফিজুর রহমান রাজু, বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. নুর ইসলাম খোকন, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, জাসাস নেতা জামাল ফারুক জাফরিন, ডা. আমিনুর রহমান, শ্রমিক দল নেতা আকবার হোসেন খান, আব্দুর রউফ, গাজী আজিজুর রহমান, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন, মামুন হুসাইন, মেহেদী হাসান সবুজ প্রমুখ।

ফেনী: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ফেনীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী বড় মসজিদে এ আয়োজন করা হয়। মিলাদের আগে জিয়াউর রহমানের জীবনের উপর আলোচনা করেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা ফেনী-২ আসনের এমপি অধ্যাপক জয়নাল আবদিন। এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর আহ্বায়ক বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বড় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ।

নেত্রকোণা: মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোণা জেলা বিএনপি এবং সকল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ তবারক বিতরণ করা হয়েছে। শহরের ছোট বাজারস্থিত দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ডা. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নুরু, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বিএনপি নেতা মাহাফুজুল হক, মজিবুর রহমান, বজলুর রহমান, তাজেজুল ইসলাম ফারাশ সুজাত, আব্দুল্লাহ আল মামুন খান রনি, তাজউদ্দিন ফারাস সেন্টু, ইমরান চৌধুরী, কামরুল হক, মেহেরুন রাজু, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী উপস্থিত ছিলেন।

নাটোর: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি, জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। যারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ৪৫ বছর আগে আজকের দিনে নির্মম ভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে। দেশের মানুষ দলমতনির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে একক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। বিএনপি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। বিএনপি’র বর্তমান চেয়ারম্যান বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যসন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ গঠনে কাজ করে যাচ্ছে। শনিবার দুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপি’র সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আরও বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজকোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপি’র সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দল সভাপতি আবু রায়হান ভুলু ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বাংলাদেশে কোনো দুষ্কৃতি সংগঠন বা কোনো দুষ্কৃতি নেতৃবৃন্দের রাজনীতি করার অধিকার থাকবে না। দেশে কোনো নিষিদ্ধ দল বা এর অঙ্গসংগঠন যতদিন নিষিদ্ধের আওতায় থাকবে, ততদিন তাদের প্রকাশ্যে বা আড়ালে রাজনীতি করার কোনো সুযোগ নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ জিয়ানগরে প্রথম সমাধিস্থলে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত শ্রদ্ধাঞ্জলিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈপ্লবিক ও কল্যাণমুখী রাষ্ট্রচিন্তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আমাদের ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম যে আধুনিক বাংলাদেশের রূপরেখা ও স্থাপনা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় আজ আমাদের জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম?এ হাসান বাপ্পা, মোহাম্মদ আনাছ, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য আব্বাস উদ্দিন প্রমুখ।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন