পত্নীতলায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের অটোরিকশাচালক আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের তরিকুল ইসলাম (৪৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর একটি বেপরোয়া গতির ডাম্প ট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুলের মৃত্যু হয়। পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক মানবজমিনকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তবে অজ্ঞাতনামা ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন