নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে সজনী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া (আদিবাসী) পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সজনী ওই গ্রামের বিফল সরদারের মেয়ে। বিফল উপজেলা চেয়ারম্যানের গাড়িচালক।

স্থানীয়রা জানায়, বাড়ির পশ্চিম পাশে পুকুরে তিন শিশু গোসল করতে গিয়েছিল, তবে বাচ্চাটি সাঁতার না জানায়, গোসলের সময় পুকুরের গভীরে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে, এলাকায় জানাজানি হলে প্রতিবেশীরা পুকুর থেকে দুইজনকে জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করে। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন