ঝড়ে বটগাছের ডাল পড়ে নারীর মৃত্যু

ঝড়ে বটগাছের ডাল পড়ে নারীর মৃত্যু

ফন্ট সাইজ:

দিনাজপুরের বোচাগঞ্জে ঝড়ো বাতাসে বটগাছের ডাল পড়ে জাবেদা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার জাবেদের স্ত্রী। বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেব মন্দির সংলগ্ন একটি পুরাতন বটগাছের নিচে নিহতের রান্নাঘর ও ছাগলের ঘর ছিল। পরে ভোরে ঝড়ো হাওয়া ও দমকা বাতাসে গাছটির বড় একটি ডাল ভেঙে পড়ে। এ সময় জাবেদা ছাগল বের করতে গেলে ডালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন