দুর্গাপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি মরদেহ উলঙ্গ অবস্থায় ও মুখে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। পরিবার ও পুলিশ জানায়, জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর দক্ষিণটারী গ্রামে নাজমুল হোসেনের কন্যা স্বপ্না বেগম (৪৫) তার বড় বোনের ক্রয় করা বাড়িতে একাই বসবাস করেন। রোববার সকালে স্বপ্নার বাড়ির গেট খোলা দেখে পাশের বাড়িতে থাকা বড় ভাই বাড়ির ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে স্বপ্না বেগম সকাল ১১টা বাজে ঘুম থেকে উঠে না। ঘরের দরজা বন্ধ। জানালায় গিয়ে দেখে তার নিথর মরদেহ পড়ে রয়েছে। শরীরের কাপড় খোলা। মুখে বালিশ দিয়ে চেপে হত্যা করা হয়েছে।
তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে তদন্ত শুরু করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, পুলিশ এসে দেখে তার মরদেহ বিছানায় পড়ে রয়েছে। শরীরে দাগ রয়েছে। এ ঘটনায় আরও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
