গোলাপগঞ্জে স্বামীর হাতে খুন

ফন্ট সাইজ:

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম ছদরুল (৩৫) ও নিহত স্ত্রীর নাম ফাহমিদা আক্তার মোহনা (২৭)। তাদের আবির আহমদ নামের ৫ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে বলে জানা যায়।

জানা যায়, শনিবার বিকালে ছদরুলের স্ত্রী মোহনার সঙ্গে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে ছদরুল ঘরে থাকা লোহার খুন্তি দিয়ে মোহনার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।

এ ঘটনার পর ঘাতক স্বামী ছদরুল তাৎক্ষণিক পালিয়ে যায়। তবে পরিবারের কেউ হত্যার বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, আমরা স্থানীয়দের ও পরিবারকে জিজ্ঞেস করে জানতে পেরেছি জাহিদুল ইসলাম ছদরুল কিছুটা মানসিক রোগী। ঘটনার পর সে পালিয়ে গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন