নবাবগঞ্জে কারখানা সিলগালা ২ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

নবাবগঞ্জ উপজেলায় একটি অবৈধ রি-সাইকেল কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

উপজেলার আগলা গকুলনগর এলাকায় অবস্থিত গ্রিন সেইফ ব্রিক্স নামে একটি কারখানায় অবৈধভাবে ধাতব বর্জ্য পোড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পরিবেশ দূষণের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নুরুল আমিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন না থাকায় কারখানাটি সিলগালা করে দেয় প্রশাসন। অভিযানে সহায়তা করে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন