চট্টগ্রামে পলিথিন কারখানার দেয়াল ধসে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় একটি পলিথিন কারখানার দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। শনিবার বিকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. জয়নাল (৮)। আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে কয়েকজন শিশু মুক্তিযোদ্ধা কলোনির মুখ এলাকায় খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি কারখানার দেয়াল ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে শিশুরা আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিশু আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন