লাথির আঘাতে রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা নিহত

ভাড়া আদায় নিয়ে বিরোধ

লাথির আঘাতে রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ভাড়া আদায় নিয়ে বিরোধের জেরে আবুল কাসেম প্রকাশ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একসময় তিনি চায়ের দোকান পরিচালনা করলেও বর্তমানে ফলের ব্যবসা করতেন। শুক্রবার রাতে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভবনের ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ভবন মালিক আবদুল আলিমের ছেলে সুমন উত্তেজিত হয়ে আবুল কাসেমকে লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন