ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

ফন্ট সাইজ:

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রানীগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারা বাদ কলোনী গ্রামের সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)। তারা সবাই একই মোটরসাইকেলে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে রানীগঞ্জ বাজারের গলি থেকে মোটরসাইকেল আরোহীরা পাকা রাস্তার উপর ওঠার সময় ট্রাকের সঙ্গে স্বজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়।

পরে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাকি ২ জনকে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক বাকি ২ জনকেও মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন