সিলেটে দেড় বছর বয়সী শিশুকে গলা কেটে হত্যা করলো মা

ফন্ট সাইজ:

সিলেটে দেড় মাস বয়সী শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছে মা। এ ঘটনায় সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা সিলেট মহানগরের জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে। শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে শিশুটিকে হত্যা করা হয়। ঘটনার সময় শিশুর বাবা মসজিদে ফজরের নামাজে ছিলেন। নামাজ থেকে ফিরে তিনি ঘরে শিশুর মরদেহ দেখতে পান। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শিশুটির মা সুবিনা বেগমকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল করে।

পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্থানীয় জনগণের হাতে আটক সুবিনাকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় আটক সুবিনার বিরুদ্ধে তোহার বাবা বাদী হয়ে মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করবে পুলিশ।

শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে উঠে নামাজ পড়তে বলে চলে যান মসজিদে। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে বাবাকে তোহার গলা কেটে ফেলার খবরটি জানায়। স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান- ভোর পাঁচটার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন। এই সময় মা বঁটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করে।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন