তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সীতাকুণ্ডের যুবক আটক

তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সীতাকুণ্ডের যুবক আটক

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক এবং শেষ পর্যন্ত নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে উধাও হওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশ সীতাকুণ্ডের এক যুবককে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী (২২) ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে সীতাকুণ্ডের ইমতিয়াজ আলম (২৬) নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত নিয়মিত যোগাযোগ ও ঘোরাফেরা শুরু করেন।

অভিযোগে বলা হয়, গত ১৬ই জানুয়ারি ঢাকার উত্তরা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন ইমতিয়াজ। পরে একই কৌশলে ৩১শে মার্চ ও ১৭ই এপ্রিল ঢাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আরও কয়েকবার শারীরিক সম্পর্ক করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে অভিযুক্ত তরুণীকে চট্টগ্রামে আসতে বলেন এবং কাউকে কিছু না জানিয়ে সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে আসার পরামর্শ দেন। অভিযুক্তের কথায় বিশ্বাস করে তরুণী পরিবারের আলমারি থেকে ৭ লাখ টাকা, প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং একটি ঝধসংঁহম অ৫৫ মোবাইল ফোন নিয়ে গত ১৪ই মে ট্রেনে চট্টগ্রাম আসেন।

চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় পৌঁছানোর পর অভিযুক্ত কৌশলে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে তরুণীকে ফেলে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আত্মীয়ের বাসায় আশ্রয় নেন ভুক্তভোগী। ভুক্তভোগী পরিবার ও তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত প্রতারণা। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি ইমতিয়াজ আলমকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. আল আমিন বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন