জনগণের আস্থা নিয়েই কাজ করতে চায় সরকার: ভূমি প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে নয়, জনগণের আস্থা নিয়েই সরকার কাজ করতে চায়। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও যেন জনগণের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে ভোট চাইতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছেন তারা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ সচেতন হলে বুঝতে পারবে ভূমি সংশ্লিষ্ট সবাই অনিয়মের সঙ্গে জড়িত নন। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি সেবায় কোথাও ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরতে হবে, যাতে সংশোধনের মাধ্যমে আরও ভালো সেবা নিশ্চিত করা যায়। তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত মালিক এ দেশের জনগণ। জনগণ যখন সেবা নিতে আসে, তখন তারা যেন আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সঠিক সেবা পায়Ñ সেটিই আমাদের লক্ষ্য। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে দুর্নীতি কমিয়ে দ্রুত ও সহজ ভূমিসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা চাই জনগণ হয়রানিমুক্তভাবে ভূমিসংক্রান্ত সেবা পাক। জনসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, ডিআইজি মো. মনিরুজ্জামান এবং পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন