সীতাকুণ্ডে মাদক ও যানজট নিরসনে মতবিনিময় সভা

সীতাকুণ্ডে মাদক ও যানজট নিরসনে মতবিনিময় সভা

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদক, যানজট ও জনসচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা প্রশাসন ও পৌর সদর দোকান মালিক সমিতির উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১১টায় পৌর সদরের সিকিউরিটি মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা তাওদুল হক চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, শ্রমিক দল নেতা আলাউদ্দিন, সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, ছাত্রদল নেতা ইসমাইল সিরাজী ও সিএনজি চালক সমিতির সভাপতি বাদশা মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি ও পৌর সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই সীতাকুণ্ডকে আরও সুন্দর, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে পরিণত করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন