ফুলপুরে ছাত্রদল নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ফুলপুরে ছাত্রদল নেতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ফন্ট সাইজ:

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক একেএম সুজাউদ্দিন সুজা হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তরুণ এই ছাত্রদল নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিবসহ প্রমুখ।

এছাড়া শোক জানিয়েছেন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সুশীল সমাজ, সাংবাদিক সংগঠন, শিক্ষক সমাজসহ সাধারণ মানুষজন। এদিকে বৃহস্পতিবার বিকালে আসরের নামাজের পর হাজারো মানুষের উপস্থিতিতে ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন