নান্দাইলে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১৪

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে শিয়ালের কামড়ে শিশুসহ ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটি পাচাঁনী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়-বৃহস্পতিবার সকালে ওই গ্রামের কামরুল ইসলামের হাঁসের খামারে শিয়াল হানা দেয়।

এ সময় শিয়ালকে ধাওয়া দিলে পাল্টা আক্রমণ করে হুমায়ূন (১৪), ফাতেমা আক্তার (৭০), ফাতেমা (৫০), রাশিদা (৫০), হোসনা (৭), আয়েশা (৬), মজিদের স্ত্রী (৫৫), ঝরণা (৬৫) ও হৃদয় মিয়াকে (২৫) কামড়ে আহত করে। আহতদের মধ্যে ৫ জনকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ‘র‌্যাবিস ভ্যাকসিন’ (জধনরবং ঠধপপরহব) এবং ‘আইজি র‌্যাবিস’ (ওএ জধনরবং) প্রদান করা হয়। বাকীরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। এছাড়া একইদিন গাংগাইল ইউনিয়ন উত্তর বানাইল গ্রামে ৩ জনকে শিয়ালের কাময়ে আহত করেছে বলে খবর পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন