সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও মা-শিশু হাসপাতাল পরিদর্শনে শামসুন্নাহার এমপি

ফন্ট সাইজ:

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছা. শামসুন্নাহার বেগম এমপি। গতকাল সকাল সাড়ে ১১টায় পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সেবার মান, অভ্যন্তরীণ সমস্যা ও চিকিৎসা সুবিধা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা রোগী ও স্বজনরা সংসদ সদস্যের কাছে তাদের ভোগান্তি, চাওয়া-পাওয়া ও নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলতাফ হোসেনসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের, কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল, সহকারী সেক্রেটারি এ কে এম মাহমুদুল করিম, উপজেলা মিডিয়া সম্পাদক আবুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক নেত্রী বিলকিস আরা আরজুসহ মহিলা নেত্রীরাও উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শামসুন্নাহার বেগম বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও বাড়াতে এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে তিনি বিষয়গুলো সংসদে তুলে ধরবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন