নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত স্যাটেলাইট টেলিভিশন ও জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রূপগঞ্জ টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন’এর দেশ টিভির রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে আহ্বায়ক ও নাগরিক টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়কে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে রূপগঞ্জে পূর্বাচলে সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সভায় কালেরকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ এ আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।
আহ্বায়ক সদস্যরা হলেনÑ দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, গ্লোবাল টেলিভিশনের এনামুল হক, যায়যায়দিনের মাল্টিমিডিয়া রিপোর্টার রিপন মিয়া, চ্যানেল এস-এর সাজিদুর রহমান, রূপালী বাংলাদেশের রাকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, যমুনা টিভি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রিয়াজ হোসেন, জাগো নিউজ টুয়েন্টি ফোর’র নাজমুল হুদা, দৈনিক এদিন-এর সাকের আহমেদ, চ্যানেল নাইন-এর শাওন গাজী, সরেজমিন বার্তার মাহমুদুল হাসান নয়ন, দৈনিক আয়না টেলিভিশনের হাবিবউল্লাহ মীর, এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক চৌকস-এর হাসান হাওলাদার বাপ্পি, নয়া শতাব্দীর হাফিজুর রহমান সাজিদ, আরিফ হাসান আলিফ।
