মেহেরপুরে আবারো বোমাসদৃশ বস্তু-চিরকুট উদ্ধার, আতঙ্ক

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে আবারো বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের আতিকুর রহমান হানিফের বাড়ির সামনে থেকে ১টি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এদিকে গাংনীর বিভিন্ন গ্রাম থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, বুধবার সকালে হানিফের বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে ব্যাগের ভেতরে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে থানা হেফাজতে নেয়। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন