মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

মাগুরায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯শে মে) দুপুরের দিকে সদরের বজরুক শ্রীকুণ্ডী বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। পরে সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে তাদের স্যান্ডেল দেখে স্বজনদের সন্দেহ হয়।

পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর ডোবার পানির ভেতর থেকে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন