নানা আয়োজনে ঢাকার নবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে ভূমিসেবার মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সারা দেশব্যাপী ভূমিসেবা মেলার প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি প্রদর্শন করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান, ওসি তদন্ত মিজানুর রহমান, বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।
