সীতাকুণ্ডে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোরছালিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভূমিসেবা মেলা-২০২৬ সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন