ভোলার দৌলতখানে স্টপ দ্য স্টিগমা’র ২.০-এর আয়োজনে সাজেদা ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন ডেলিকেটদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে এমএইচএম সম্পর্কে অবহিত করেন, ফাউন্ডেশনের ভোলা জোনের প্রজেক্ট ম্যানেজার মো. বিপ্লব হোসেন। এসময় বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার তরিকুল ইসলাম। প্রকল্পের টেকনিক্যাল অফিসার সোনালী তালুকদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মু.জাহিদ উদ্দিন সহ অন্যান্য আলোচকবৃন্দ।
