মাদারীপুর প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। নবগঠিত কমিটিতে মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজলকে সভাপতি এবং বাসস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বেলাল রিজভীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেনÑ সিনিয়র সহ-সভাপতি: শফিক স্বপন (এটিএন বাংলা), সহ-সভাপতি: সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস.এম আরাফাত হাসান (সকালের সময়), রিপন চন্দ্র মল্লিক (ইন্ডিপেনডেন্ট টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক: সাগর হোসেন তামিম (চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (নয়াদিগন্ত), নাজমুল হক (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক: গাউস-উর রহমান (দিনকাল), দপ্তর সম্পাদক: আরিফুর রহমান (৭১ টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক: এমদাদ খান (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ: কে.এম রাসেদ কামাল (কালবেলা), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: রাকিব হাসান (নাগরিক টেলিভিশন), ক্রীড়া সম্পাদক: গোলাম আজম ইরাদ (বাংলার সময়), মহিলা বিষয়ক সম্পাদক: স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস), কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন: এনায়েত হোসেন (সংগ্রাম), আবুল হাসান সোহেল (ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন), ও মো. মনিরুজ্জামান মনির (জিটিভি)।
মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজল সম্পাদক রিজভী
মাদারীপুর প্রতিনিধি
১৯ মে (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
