ঢাকার কেরানীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রচার অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ।
এ সময় তিনি বক্তব্যে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিয়াত আহমেদ অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), মোহাম্মদ রেজওয়ানুল বারী অতিরিক্ত উপ-পরিচালক (পিপি), মোহাম্মদ শরিফুল ইসলাম অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ’ কৃষক, কৃষি উপ-সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্মার্ট কৃষি চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও উচ্চফলনশীল জাত স্থানীয় পর্যায়ে পরিচিতকরণ করেন। এ ছাড়া প্রশিক্ষণ মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালার পরিকল্পনা করেন।
