লাইফ সাপোর্টে সেলিম খান

লাইফ সাপোর্টে সেলিম খান

ফন্ট সাইজ:

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খানের অসুস্থতায় বলিউডে কাটছে উদ্বেগের সময়। মঙ্গলবার দুপুর থেকেই সেলিম খানের আরোগ্য কামনায় রত বলিউড। এদিন সকালে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের নবতিপর এই চিত্রনাট্যকারকে। যদিও সে সময় সেলিমের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি। তবে বেলা বাড়তেই খবর আসে, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালে পৌঁছান সেলিমের বন্ধু জাভেদ আখতারও। এদিকে, বলিউড সুপারস্টার সালমান খানও বাবার চিন্তায় ছিলেন রাতভর। একাধিকবার তাকে হাসপাতালে দেখা গেছে। এদিকে, বুধবার সেলিম খানের মাথায় অস্ত্রোপচার হয়। অপারেশনের পর তার বর্তমান শারীরিক পরিস্থিতির খবর জানান লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার। গত ২৪ ঘণ্টা ধরে তার পর্যবেক্ষণেই রয়েছেন সালমানের বাবা। ডাক্তার জানান, ভাগ্য ভালো, মস্তিষ্কে রক্তক্ষরণ সেভাবে হয়নি। হেমারেজের পরিমাণ খুব কম ছিল। আজ (বুধবার) সকালে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে এবং সেটা সফল হয়েছে। সেলিম খান আপাতত ভেন্টিলেশনে থাকলেও তিনি ভালো রয়েছেন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন