বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন নোরা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন নোরা

ফন্ট সাইজ:

ফুটবলের মহাযজ্ঞ মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি চোখ ধাঁধানো সাংস্কৃতিক আয়োজন। ফিফা বিশ্বকাপ ২০২৬ তার ব্যতিক্রম নয়। আর এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ বলিউড তারকা নোরা ফতেহি। ‘সির সির’ শিরোনামের একটি গানে বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। গানটি আজ মুক্তি পাওয়ার কথা রয়েছে। গানটি বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ হিসেবে প্রকাশ করা হচ্ছে।

ফিফার পক্ষ থেকে প্রকাশিত শিল্পীদের তালিকায় নাম রয়েছে নোরার। এ গানে তার সঙ্গে অংশ নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের আরও কয়েকজন খ্যাতনামা শিল্পী। এর আগে তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছিলেন এবং মিউজিক ভিডিওতে পারফর্ম করেছিলেন নোরা। এ ছাড়া তিনি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে নিজের নাচের ঝলক দেখিয়েছিলেন।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ১১ই জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে। সেখানে দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন পপ সম্রাজ্ঞী শাকিরা। নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে তিনি পরিবেশন করবেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। এর পরদিন ১২ই জুন কানাডা ও যুক্তরাষ্ট্রে হবে বিশেষ উদ্বোধনী আয়োজন। টরন্টোর অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা ফতেহি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন